Social Icons

Thursday, February 4, 2016

চা বিক্রেতার মৃত্যু: পাঁচ পুলিশ প্রত্যাহার

পুলিশের লাঠির আঘাতে চুলার ছিটকে পড়া তেলের আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতার মৃত্যুর পর রাজধানীর শাহআলী থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কায়ুমুজ্জামান জানান, পাঁচজনের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও তিনজন কনস্টেবল। তবে তাত্ক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
 
দগ্ধ চা বিক্রেতা বাবুল মাতুব্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আগুনে তার শরীরে ৯০ ভাগ পুড়ে গিয়েছিল।
 
বাবুলের পরিবারের অভিযোগ, বুধবার রাত নয়টায় মিরপুর ১ নম্বর গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারে। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে লাগে এবং আগুন ধরে যায়। তারা বলছেন, চাঁদা না দেওয়ায় পুলিশ বাবুলের ওপর চড়াও হয়েছিল।
 
অবশ্য অভিযোগ অস্বীকার করে থানা থেকে বলা হয়েছে, পুলিশ নয়, সোর্স দেখে পালাতে গিয়ে বাবুল দগ্ধ হন। বাবুল নিজেও মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশের অভিযোগ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates