ক্যাটরিনা কাইফ বলেছেন, 'ভালবাসায় বিশ্বাস রাখা উচিত। আমার জীবনে তো এর গুরুত্ব অনেক বেশি। আসলে ভালবাসা আমার কাছে আদর্শস্বরূপ।'
অবশ্য ক্যাটরিনা কাইফের এ কথার সঙ্গে বাস্তবের মিল কতটুকু তা নিয়ে রয়েছে প্রশ্ন। কেননা সম্প্রতি তার বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গেই তো বিচ্ছেদ হয়েছে। টিকিয়ে রাখতে পারলেন না নিজের প্রেমের সম্পর্ক! অথচ প্রেম ব্যাপারটা দেখা যাচ্ছে তার কাছে রীতিমতো আদর্শের।
বেশকিছুদিন হলো বি-টাউনের আলোচিত খবর বলতে গেলে একটাই। রণবীর এবং ক্যাটরিনার ব্রেকআপ।
এনিয়ে প্রতিদিনই খবরের শিরোনাম হতে হচ্ছে 'ধুম থ্রির' এ নায়িকাকে।
গুঞ্জন রটে সাবেক বয়ফ্রেন্ড আরেক বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে পরামর্শ করেই নাকি ব্রেকআপের সিদ্ধান্ত নেন ক্যাটরিনা কাইফ।
অবশ্য গণমাধ্যমের এ কথাকে অস্বীকার করেছেন তিনি। তবে বেশকিছুদিন হলো সালমানের সঙ্গে ভালোই দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফকে।
প্রসঙ্গত, সম্প্রতি ব্রেকআপ হয়েছে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের। এর পেছনে আলিয়া ভাটের নাম রয়েছে বলে জানা গেছে। আলিয়ার সঙ্গে রণবীরের বেশি মাখামাখি ভালোভাবে নিতে পারেননি ক্যাটরিনা।


No comments:
Post a Comment