আনুশকার এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, আনুশকাকে এ বছরই বিয়ের প্রস্তাব দেন কোহলি। কিন্তু তাতে বেঁকে বসেন নায়িকা। আপাতত তিনি কেরিয়ার নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে বিয়ে করলে তা তার কেরিয়ারের জন্য বাধা হতে পারে বলে মনে করেন নায়িকা। সে কারণেই আগামী বছর অর্থাত্ ২০১৭-তে বিয়ে করতে চান তিনি।
ঠিক এই বিষয় নিয়েই মনোমালিন্য হয় এই হবু দম্পতির। এ ছাড়াও যান্ত্রিক সমস্যার কারণে বিরাটের ইনস্টাগ্রাম থেকেও বাদ পড়েন আনুশকা। সব মিলিয়ে বলি সেলেবদের বিচ্ছেদ তালিকায় আরও একটা নাম যোগ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না ইন্ডাস্ট্রি।


No comments:
Post a Comment