Social Icons

Sunday, March 6, 2016

প্রধানমন্ত্রীর সঙ্গে বাপ্পী লাহিড়ীর সাক্ষাৎ

ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও গীতিকার বাপ্পী লাহিড়ী রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
 
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শুধু বক্তৃতা নয়, সঙ্গীতের মাধ্যমেও বিভিন্ন বিষয় জনগণকে উদ্বুদ্ধ করাসহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
 
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল কনসার্টের আয়োজন করেছে। এর লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের সামনে এ মহান নেতার ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরা।'
 
আলোচনার সময় বাপ্পী লাহিড়ী প্রধানমন্ত্রীকে বলেন, '১৯৭১ সালে বঙ্গবন্ধুর ওপর একটি গান করে আমি আমার ক্যারিয়ার শুরু করি।' ভারতের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরও বলেন, 'ভবিষ্যতে বাংলাদেশে বঙ্গবন্ধুর ওপর কনসার্টে তিনি অংশগ্রহণ করবেন।'

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates