Social Icons

Wednesday, February 3, 2016

পিআইএর সব ফ্লাইট স্থগিত

দুইদিনের সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান এয়ারলাইনসের(পিআইএ) সকল ফ্লাইট। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার পাকিস্তান এয়ারলাইনসের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এখনো আন্দোলন করছে প্রতিষ্ঠানের কর্মীরা।
 
এর আগে মঙ্গলবার পাকিস্তানে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদকারী একটি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়।
 
জানা গেছে, লোকসানে থাকা পিআইএকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করছিল প্রতিষ্ঠানটির কর্মীরা। আর এর প্রতিবাদেই পিআইএ সব ধরণের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। 
 
মঙ্গলবার করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন। আন্দোলনকারীরা জানান, তারা মিছিল নিয়ে বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর আধাসামরিক বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে।
 
কিন্তু আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের একজন মুখপাত্র এবং পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, তাদের কেউ গুলিবর্ষণ করেনি। ডন

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates