Social Icons

Wednesday, February 3, 2016

২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

বাংলা


এই দেশ এই মানুষ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো
সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি,
প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু।
উত্তর:
প্রদত্ত শব্দ অর্থ
সৌভাগ্য ভালো ভাগ্য
প্রকৃতি নিসর্গ
বৈচিত্র্য বিভিন্নতা
বেলাভূমি সমুদ্রের তীরের বালুময় স্থান
প্রান্তর মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান
স্বজন আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের লোক
সার্থক সফল
সাংরাই রাখাইনদের নববর্ষ উত্সব
বিজু চাকমাদের নববর্ষ উত্সব
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো
প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি,
প্রান্তর, সার্থক, স্বজন
ক) আমাদের — যে আমরা এ দেশে জন্মেছি।
খ) আমাদের দেশে রয়েছে সুন্দর —।
গ) কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা এর সমুদ্রের —।
ঘ) একই দেশ, একই মানুষ অথচ কত —।
ঙ) দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, — পাহাড়, সমুদ্র এই সব।
চ) দেশকে ভালোবাসার মধ্য দিয়েই — হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো।
ক) আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি।
খ) আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।
গ) কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি।
ঘ) একই দেশ, একই মানুষ অথচ কত বৈচিত্র্য।
ঙ) দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এই সব।
চ) দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন: বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?
উত্তর: আমরা বাঙালি। বাংলাদেশে প্রায় সব লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাঙালি ছাড়াও বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গ্যা। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে বাস করে সাঁওতাল ও রাজবংশী।
প্রশ্ন: বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যগুলো কী কী?
উত্তর: বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এ দেশে রয়েছে নানা জাতের, নানা ধর্মের, নানা পেশার মানুষ। এই ভিন্ন্ন ধরনের মানুষের পোশাক-আশাক ও পেশাও ভিন্ন ধরনের। এ দেশে যেমন রয়েছে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গ্যা, সাঁওতাল, রাজবংশী প্রভৃতি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন; তেমনি রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের লোকজন। এ দেশের জনজীবনের বৈচিত্র্যের মধ্যে আরও রয়েছে নানা পেশার লোকজনের সমাহার। এ দেশের লোকজন পেশাগতভাবেও বৈচিত্র্যময়। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। যে যেমন ধাঁচের হোক না, একটা জায়গায় কিন্তু মিল রয়েছে। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। আমরা একজন কাজ দিয়ে অপরজনকে সাহায্য করছি। গড়ে তুলছি এই দেশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়




সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১-এর যোগ্যতাভিত্তিক ২ নম্বর প্রশ্নের সংক্ষেপ উত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কী লাভ করেছি?
উত্তর: মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ লাভ করেছি।
প্রশ্ন: কত সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়?
উত্তর: ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়।
প্রশ্ন: ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে যাওয়ার পর কোন দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়?
উত্তর: পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়।
প্রশ্ন: কখন থেকে পাকিস্তানিরা বাঙালিদের ওপর অত্যাচার ও নিপীড়ন করে আসছে?
উত্তর: পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পাকিস্তানিরা বাঙালিদের ওপর অত্যাচার ও নিপীড়ন করে আসছে।
প্রশ্ন: কত সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়?
উত্তর: ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়।
প্রশ্ন: ১৯৬৬ সালে কোন আন্দোলন শুরু হয়?
উত্তর: ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন শুরু হয়।
প্রশ্ন: গণ-অভ্যুত্থান কত সালে চরম আকার ধারণ করে?
উত্তর: ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান চরম আকার ধারণ করে।
প্রশ্ন: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ বিজয় লাভ করে?
উত্তর: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী কী করে?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী নারকীয় বর্বরতম গণহত্যা চালায়।
প্রশ্ন: কার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।
প্রশ্ন: কোন সময়ে মুক্তিযুদ্ধের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates