Social Icons

Wednesday, February 3, 2016

ইনবক্সে অশ্লীল ছবি, যেভাবে শিক্ষা দেবেন 'বিকৃত' পুরুষদের

 সোশাল সাইটে অপরিচিত অনেকেই বন্ধুত্বের হাত বাড়াতে চান। মনে হলে তাঁর বন্ধুত্ব গ্রহণ করতে পারেন আবার নাও পারেন। কিন্তু, অনেক সময় বন্ধুত্ব গ্রহণের পর পরই মহিলাদের ইনবক্সে আসতে থাকে একের পর এক অশ্লীল ছবি। অনেকে কড়া কথা শুনিয়ে দেন আবার কেউ এড়িয়ে যান। কিন্তু, লস অ্যাঞ্জেলসের মডেল এমিলি সিয়ারস যা করেছেন, তা অনেকে ভাবতেই পারেন না। তাঁর ইনবক্সে অশ্লীল ছবি পাঠিয়েছেন, এমন প্রত্যেককেই উচিত শিক্ষা দিয়েছেন এমিলি। কিন্তু, কী হয়েছিল এমিলির সঙ্গে ? অনেক মহিলার মতোই তাঁর ইনবক্সে আসতে থাকে পুরুষাঙ্গের ছবি। যা তাঁকে মাঝে মাঝেই অস্বস্তিতে ফেলত। প্রায় প্রতিদিন একটি বা দু’টি করে পুরুষাঙ্গের ছবি তাঁর কাছে আসত বলে জানিয়েছেন তিনি। ঘন ঘন এই ছবি ও অশ্লীল মেসেজ পেয়ে তিনি খুবই বিরক্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন এমিলি। শেষে চরম পদক্ষেপ নেন তিনি। পুরুষদের  উত্তর দেন একেবারে অন্যভাবে। এরপর থেকে কেউ তাঁকে পুরুষাঙ্গের ছবি পাঠালেই সঙ্গে সঙ্গে তাঁর প্রোফাইল ঘাঁটতে শুরু করেন এমিলি। ওই ব্যক্তির গার্লফ্রেন্ড আছে কি না তার খোঁজ শুরু করেন। আর তা পেলেই কেল্লা ফতে! গার্লফ্রেন্ডকে ছবিসহ তাঁর পার্টনারের কীর্তির কথা জানিয়ে দেওয়া শুরু করেন তিনি। এই কথা ওই ব্যক্তিকেও জানিয়ে দেন এমিলি। এরপর ক্ষমা চাইতেও বাধ্য হন ওই ব্যক্তি। শুধু এমিলি নয়। তাঁর দেখানো পথে চলতে শুরু করেছে অনেকেই। লরা লাক্স নামে এমিলিরই এক বান্ধবী ছবির প্রেরকদের এই পথেই শাস্তি দিচ্ছেন। এভাবেই ওই সব পুরুষদের মনে করিয়ে দিচ্ছেন মহিলাদের সম্মান দেওয়ার কথা।   

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates