Social Icons

Wednesday, February 3, 2016

ইউরোপে শক্তি বাড়াচ্ছে আমেরিকা, ফিরছে শীতল যুদ্ধ

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আবারো শীতল যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইউরোপে তার সামরিক ব্যয় চারগুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রাশিয়াকে নিয়ে বেশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে রাশিয়া সীমান্তের দেশগুলো রুশ আক্রমণের ভয়ে আতঙ্কিত সময় পার করছে। এসব দেশের নিরাপত্তা রক্ষার্থে ইউরোপে যুক্তরাষ্ট্রের মোট সামরিক ব্যয় ৭৮৯ মিলিয়ন ডলার থেকে ৪ গুণ বৃদ্ধি করে ২০১৭ সালের বাজেট পরিকল্পনায় ৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করে কার্টার বলেন, রাশিয়াকে নিবৃত্ত করতে আমরা একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ পরিকল্পনা গ্রহন করছি। বিগত ২৫ বছর যাবৎ রাশিয়াকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়নি। কার্টার আরো বলেন, সিরিয়া ও ইরাকে আইএসের সঙ্গে যুদ্ধে ৭.৫ বিলিয়ন ডলার সামরিক ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনের ফলে প্রায় এক দশক আগে ইউরোপ থেকে সরিয়ে নেয়া মার্কিন সেনাদলকে আবারো ফিরিয়ে আনবে যুক্তরাষ্ট্র। পোল্যান্ডসহ ন্যাটোভুক্ত কিছু বাল্টিক রাষ্ট্রও ক্রেমলিনের আক্রমণের শিকার হওয়ার আতঙ্কে ভুগছে। আমেরিকা রাশিয়ার দৌরাত্ম কমানোর জন্য ইউরোপের এসব দেশে ট্যাঙ্ক, কামান, সামরিক যান ও যুদ্ধাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে নিয়ে ন্যাটোকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার আক্রমণাত্মক কার্যক্রম ইউরোপের শান্তি ও স্থিতাবস্থা নষ্ট করছে। ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরো বেশি কিছু করতে হবে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউরোপের নিরাপত্তা রক্ষার্থে যুক্তরাষ্ট্রের খরচ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।  

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates