হলিউডের সবথেকে বড় রাতে অস্কারের রেড কার্পেটে দেখা যাবে প্রিয়াংকাকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উপস্থাপক হিসেবে প্রিয়াংকার সঙ্গে আরো যারা থাকবেন তারা হলেন- স্টিভ ক্যারেল, কুয়েন্সি জনস, বায়াং হান লি, জ্যারেড লিটো, জুলিয়ান মুরে, ওলিভিয়া মুন, মার্গট রবি, জেসন সাগল, অ্যান্ডি সার্কেস, জেকে সিমন্স, জেরি ওয়াশিংটন এবং রেসি উইদারস্পন।
অস্কারে নিজের পছন্দের অভিনয় শিল্পীর নাম দেখে অসংখ্য ভক্ত, সহকর্মী প্রিয়াংকাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রিয়াংকা চোপড়া আন্তর্জাতিকভাবে পত্রিকার শিরোনামে আসেন আমেরিকার টিভি শো কোয়ান্টিকায় অভিনয় দিয়ে। এফবিআইয়ের চরিত্রে অভিনয় করে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। এছাড়া 'বেওয়াচ' নামে একটি ইংলিশ সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।
এছাড়া, 'বাজিরাও মাস্তানি' সিনেমায় দারুণ অভিনয়ের জন্য গত বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন প্রিয়াংকা।


No comments:
Post a Comment