রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার আগেই উত্তেজনায় কাপছে পুরো দেশ। চায়ের কাপ থেকে শুরু করে ফেসবুক সব জায়গাতেই এখন এশিয়া কাপের ঝড়। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খেলার খবর আসছে গুরুত্ব সহকারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের বাংলা সংস্করণে লিখেছে ‘বাংলাদেশের জয় অঘটন হবে না।’
বার্তা সংস্থা এপি জানায়, ‘ষষ্ঠ শিরোপায় চোখ ভারতের, বাংলাদেশের প্রথম’। অনেকটা একইরকম শিরোনাম করেছে নিউজিল্যান্ড হেরাল্ড।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, তাসকিনের হাতে ধোনির কাটা মাথা ফেসবুকে ভাইরাল। এতে বলা হয়, তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজন করলেও বাংলাদেশ জিততে পারেনি কখনো। রবিবার অপরাজিত ভারতের সামনে আসছে বাংলাদেশ।
দি বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, এশিয়া কাপের ফাইনালে আত্মবিশ্বাসী বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এছাড়া ডেকান হেরাল্ডের শিরোনাম, ` ফাইনালে বাংলাদেশ চ্যালেঞ্জের জন্য তৈরি ভারত'।
আরেক শক্তিশালী ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা আত্মবিশ্বাসী। এতে বলা, শুক্রবার প্রাকটিসের পর মাঠ ছাড়ার সময় তামিম ইকবালকে ডেকে নেন মাশরাফি। দুজনেই একান্তে কিছু কথা বলেন।
এদিকে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আমিরাত টুয়েন্টিফোর লিখেছে, কোহলি-ধোনি নতুন প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বালাচ্ছেন।এতে বলা হয়, এক সময় ভারত-পাকিস্তান ম্যাচ তীব্র উত্তেজনা ছড়াতো। কিন্তু এখন সেখানে নতুন উত্তেজনা নিয়ে এসেছে ভারত-বাংলাদেশ। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে এটি শুরু।
বাংলাদেশকে ভারতের প্রভাবের কারণে হারানো হয়েছে বলার পর চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিতে দেয়া হয়নি সে সময়ের আইসিসি প্রেসিডেন্ট মোস্তফা কামালকে। এ জন্য পদত্যাগ করেন তিনি। তারপর থেকে দুই দেশের মধ্যে ক্রিকেট নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা চলে আসছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন শিরোনাম করেছে, ‘উড়তে থাকা বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের’


No comments:
Post a Comment