Social Icons

Sunday, March 6, 2016

ইস্কাটনে জোড়া খুন - এমপিপুত্র রনির বিচার শুরু

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করা হয়।
 
রবিবার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এই আদেশ দেন। এর মাধ্যমে এমপিপুত্র রনির বিচার শুরু হলো।
 
আদালতে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগটি পড়ে শোনানো হলে রনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
 
আদালতে আসামিরপক্ষে ছিলেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু ও রাষ্ট্রপক্ষের ছিলেন এস এম জাহিদ সরদার।
 
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান।
 
ঐ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। ৩১ মে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ। ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates