Social Icons

Monday, March 7, 2016

মীর কাসেম আলীর আপিল মামলার রায় কার্যতালিকায়

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আগামীকালের কার্যতালিকার শুরুতেই রাখা হয়েছে মীর কাসেম আলীর মামলার রায় ঘোষণা। 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে মীর কাসেম আলীর আপিল শুনানি হয়। গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়। 
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয় ২০১৪ সালের ২ নভেম্বর। মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে মোট ১৪টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১০টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল। রায়ে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একটি অভিযোগে মীর কাসেম আলীকে সর্বসম্মতভাবে ও আরেকটি অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয় তিন সদস্যের ট্রাইব্যুনাল। 
অপর আটটি অভিযোগে মীর কাসেম আলীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। 
১৯৭১ সালের ৮ নভেম্বর থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত চট্টগ্রামের মহামায়া ডালিম হোটেলে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী লোকজনকে মীর কাসেম আলীর নেতৃত্বে ধরে এনে নির্যাতন ও কয়েকজনকে হত্যার অভিযোগ আনা হয় রাষ্ট্রপক্ষ থেকে। মামলায় মীর কাসেম আলীর পক্ষ থেকে ১৯৭১ সালের সংবাদপত্রে প্রকাশিত খবর ও অন্যান্য বই পুস্তক ডকুমেন্ট আকারে আদালতে উপস্থাপন করে প্রমাণের চেষ্টা করা হয়েছে যে, মীর কাসেম আলী ১৯৭১ সালের ৬ নভেম্বরের পর থেকে ঢাকায় ছিলেন। তার বিরুদ্ধে যে সময়ে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে সে সময় তিনি চট্টগ্রামে ছিলেন না এবং চট্টগ্রামে যানওনি। 
২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয় । 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates