Social Icons

Monday, March 7, 2016

ইরাকে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

ইরাকের হিল্লা শহরে ট্যাংকার বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।
 
রবিবার হিল্লা হাইওয়ের জনাকীর্ণ এলাকায় দুপুরে একটি তেলের ট্যাংকারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। জানা গেছে নিহতদের মধ্যে ৩৯ জন বেসামরিক নাগরিক, আর বাকি সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া এই বিস্ফোরণে আরো ৭০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
ব্যাবিলন প্রদেশের রাজধানী হিল্লায় শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। এই সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক বেশি সহিংস জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। প্রদেশের নিরাপত্তা কমিটির প্রধান ফালাহ আল রাধি বলেন, এটি এই প্রদেশের ইতিহাসে সবচেয়ে বড় বোমা হামলা। আল জাজিরা ও বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates