Social Icons

Saturday, March 5, 2016

যেমন হওয়া উচিত শিক্ষিকাদের পোশাক

প্রত্যেক পেশারই একটা কমন পোশাক থাকে। পোশাক দেখেই আন্দাজ করা যায় মানুষটি কোন পেশার সঙ্গে জড়িত আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শুরু হয় শিক্ষিকাদের হাত ধরেও। তাঁদের চালচালন, আচারআচরণ উদ্বুদ্ধ করে ছাত্রছাত্রীদের। শিক্ষিকাদের পোশাক ও স্টাইল তাঁদের ব্যক্তিত্বের পরিচয় দেয়। তাই পোশাক বেছে নেওয়ার আগে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা জেনে নিন... সম্মান: নিজের সম্মান নিজের কাছে। ব্যক্তিত্ব অনুযায়ী সম্মান পাবেন। শাড়ি পরতে চাইলে বেছে নিতে পারেন ব্লক প্রিন্টের সুতির শাড়ি। বিশ্বাসযোগ্যতা: প্রত্যেক বাবা-মা স্কুলের উপর অগাধ বিশ্বাস রাখেন। ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভরসা করেন শিক্ষিকাদের উপরও। এই কথাটি মাথায় রেখে বেছে নিতে হবে পোশাক। গ্রহণযোগ্যতা: এমন কোনও পোশাক না পরাই ভালো যা অন্যের চোখে খারাপ লাগে। বয়সের পরিপ্রেক্ষিতে বেছে নিতে পারেন পোশাকের ধরন ও রং। কর্তৃত্ব: পোশাক থেকে প্রকাশ পায় ব্যক্তিত্ব। প্রত্যেক শিক্ষিকারই ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। সেইমতো বাছতে হবে পোশাকও। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates