Social Icons

Tuesday, March 8, 2016

বাংলাদেশি দক্ষ কর্মী নিতে মালদ্বীপের প্রতি আহ্বান

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার জন্য মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার ড. মুহাম্মদ অসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আহ্বান জানান।
 
মন্ত্রণালয়ে সাক্ষাত্কালে বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী প্রেরণের বিষয়ে সার্বিক আলোচনা হয়। ২০১১ সালের কর্মী প্রেরণ বিষয়ক সমঝোতা স্বাক্ষর এবং যৌথ কমিটি সভার বিষয়েও আলোচনা হয়। 
মন্ত্রী আইটি প্রফেশনাল, একাউন্টেন্ট, ফ্রন্ট ডেস্ক ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও ফার্মাসিস্টি সেক্টরে কর্মী নেয়ার জন্য হাইকমিশনারের মাধ্যমে সেদেশের সরকারকে অনুরোধ জানান। 
 
সাক্ষাতের শুরুতেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ উভয়ই সার্কভুক্ত দেশ। সার্কভুক্ত দেশের সদস্য হিসেবে বাংলাদেশ মালদ্বীপের সু-সম্পর্ক সব সময় বজায় থাকবে। বাংলাদেশের কর্মী প্রেরণের জন্য মালদ্বীপ একটি সম্ভবানাময় চলমান শ্রমবাজার।
 
এ সময় মালদ্বীপের হাইকমিশনার বলেন, অধিক দক্ষ কর্মী নেয়ার বিষয়ে তিনি সহযোগিতা করবেন এবং তার সরকারের সঙ্গে আলোচনা করবেন। তিনি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের প্রসংশা করেন এবং দেশটিতে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান।
 
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাত্কালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. নিজাম উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রউফ, উপ-সচিব মোহাম্মদ শাহীন এবং মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates