দীর্ঘ দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। আরও কষ্ট ব্রেক আপের পর সুখ স্মৃতিরোমন্থন করা। সুখই তখন দগদগে ঘা হয়ে দেখা দেয়। দেখে নিন ব্রেক আপের কষ্ট ভুলতে কী করবেন- এক. দুজনে একসঙ্গে কাটানোর মুহূর্তগুলো নিয়ে বেশি ভাববেন না। যত মনে করবেন ততই কষ্ট পাবেন। দুই. সামাজিকতা বাড়ান। সম্পর্ক ভেঙে গিয়েছে তো কী হয়েছে। অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটান। তিন. যা হয়েছে তা ভাল হয়েছে ভেবেই বাস্তবকে মেনে নিন। ভাল থাকবেন। চার. নিজের সঙ্গে যত বেশি সম্ভব সময় কাটান। দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন। পাঁচ. সম্পর্ক ভেঙে যাওয়ার পর একে অপরকে দোষারোপ করবেন না। ছয়. আপনার সম্পর্ক ভেঙে গিয়েছে তার জন্য অন্যরা কে কী ভাবছে তা নিয়ে একদম চিন্তা করবেন না। সাত. অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন। আট. আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখবেন না। নয়. পুরনো প্রেম ভুলে নতুন সম্পর্কে জড়ান। তাই দুঃখ ভুলে এগিয়ে যান জীবনে। কে বলতে পারে সেরাটা এখনও পাওয়ার বাকি আছে আপনার।
সূত্র: আনন্দবাজার।
Monday, March 7, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment