Social Icons

Tuesday, March 8, 2016

রাজধানীতে জামায়াতের মিছিল, পুলিশের গুলিতে আহত ১

জামায়াত নেতা মীর কাসেম আলীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। এসময় পুলিশের গুলিতে এক পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার মগবাজার সুধী সমাজ গলিতে বেলা সাড়ে ১১ টায় এ মিছিল করে দলটির ঢাকা মহানগর শাখা। এসময় তাদের লক্ষ্য করে পুলিশের ছোঁড়া গুলিতে সুমন মিয়া (২২) নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। রমনা মডেল থানার ওসি মশিউর রহমান জানান, জামায়াত নেতা মীর কাসেমের আপিলের রায়কে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জন জামায়াত-শিবির কর্মী মগবাজার সুধী সমাজ এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ‍গুলি চালালে সুমন মিয়া নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সুমন মিয়া মগবাজার ওয্যারলেস গেটের আড়ংয়ের দুধ বিক্রয়কর্মী। কয়েকজন যুবককে দৌড়াতে দেখে ভয়ে তিনিও দৌড় দেন। তখনই পুলিশের গুলিতে আহত হন সুমন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates