Social Icons

Tuesday, March 8, 2016

১৪ মার্চ থেকে শাকিব-শ্রাবন্তীর 'শিকারি'

একদিনের জন্য ঢাকা সফরে এসেছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ নামের একটি ছবির মহরতে অংশ নিতেই সোমবার কলকাতা থেকে ঢাকায় উড়ে আসেন এ নায়িকা। এ ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শাকিব খান। আগামী ১৪ মার্চ কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সোমবার দুপুরের ফ্লাইটে ঢাকায় এসে শ্রাবন্তী হোটেল ওয়েস্টিনে অবস্থান করেন এবং সন্ধ্যায় অনুষ্ঠিত শিকারি ছবির মহরতে অংশ নেন। এ সময় ছবিটির অন্যান্য কলাকুশলী ছাড়াও চিত্রনায়ক শাকিব খান উপস্থিত ছিলেন। মহরত অনুষ্ঠানে শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশের ছবিতে এবারই প্রথম কাজ করছি। এখানকার ছবি সম্পর্কে অনেক উন্নত প্রশংসা শুনেছি। তখন থেকেই কাজ করার ইচ্ছে ছিল। তাছাড়া ভাষা এবং সংস্কৃতির দিক থেকে আমি বাংলাদেশকে আলাদা করে দেখি না। মনে হয় নিজ দেশেই এসেছি। আশা করছি বাংলাদেশী দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারব।’ উল্লেখ্য, প্রথমবারের মতো দেশের বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দেশী কোনো নায়ক নিয়ে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছে। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও ভারতের পেলে চ্যাটার্জি। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। এতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়া আরও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমূখ। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates