আসন্ন টি- টুয়েন্টি বিশ্বকাপ-২০১৬ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জিটিভি। মঙ্গলবার থেকে ভারতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব। এদিন দুইটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে হংকং। অপর ম্যাচে স্কটল্যান্ড মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ভারতে গেছে টাইগাররা। মূলপর্বে খেলতে হলে টাইগারদেরকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে। আগামী ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এছাড়া ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইপর্ব এবং মূলপর্ব মিলিয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। ৩৬টি ম্যাচের সবগুলোই সরাসরি সম্প্রচার করবে জিটিভি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে র্যাংকিংয়ের প্রথম ৮ দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১৫ মার্চ ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে। আগামী ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Monday, March 7, 2016
টি-টুয়েন্টি বিশ্বকাপ জিটিভিতে

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment