Monday, June 13, 2016
প্যারাগুয়ের কারাগারে আগুন, ৬ জনের মৃত্যু
প্যারাগুয়ের রাজধানী আসুন্সিওনে দেশটির সবচেয়ে বড় কারাগারে অগ্নিকান্ডের ঘটনায় ১ জন কারারক্ষী ও ৫ জন বন্দীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আসুন্সিওনের তাকুম্বু এলাকায় অবস্থিত কারাগারটিতে এ ঘটনা ঘটে। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এরা মৃত্যুবরণ করেন বলে কারা-কর্মকর্তারা দাবি করেছেন। একজন উদ্ধারকর্মী জানান, কারাগারটির বেশ কয়েকটি দেয়াল যে কোনো সময় ভেঙে পড়ার জোর সম্ভাবনা রয়েছে। কারাগারটির সার্বিক অবস্থা অত্যন্ত বিপজ্জনক। রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হাবিয়ের দিয়াজ ভেরোন জানিয়েছেন, এই দুর্ঘটনা তদন্তে একটি দল শিগগিরি কারাগারটি পরিদর্শন করবে। তাকুম্বু কারাগারটি ১৬৫৫ জন বন্দী ধারণে সক্ষম। কিন্তু এতে বর্তমানে ৩৯৮০ জন বন্দীকে রাখা হয়েছে। দেশটির অন্যান্য কারাগারেও ধারণ ক্ষমতার বেশি বন্দী রাখা হয়েছে।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment