Social Icons

Sunday, March 6, 2016

বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি ট্রাম্প : জার্মান ভাইস চ্যান্সেলর

বিশ্বে শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ প্রার্থী রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে হুমকি হিসেবে বিবেচনা করছেন জার্মানির ভাইস চ্যান্সেলর জিগমা গ্যাব্রিয়েল। জার্মান সাপ্তাহিক ভেইট আম জোনটাগকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান গ্যাব্রিয়েল এ মন্তব্য করেন। রবিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জোনটাগ।
 
সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল বলেন, 'ডোনাল্ড ট্রাম্প, মেরি লি পেন কিংবা গির্ট উইল্ডার্স- ডানপন্থি জনপ্রিয় এসব রাজনীতিবিদ কেবল শান্তি ও সামাজিক বন্ধনের জন্য হুমকি নন, একইসঙ্গে তারা অর্থনৈতিক অগ্রগতির জন্যও হুমকিস্বরূপ।'
 
যুক্তরাষ্ট্রের  পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তা নিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের ক্রমবর্ধমান উদ্বেগের স্পষ্ট প্রকাশ ঘটেছে গ্যাব্রিয়েলের এ মন্তব্যে।
 
ভোটারদের কাছে ট্রাম্প ও ফরাসী কনজারভেটিভ পার্টির প্রধান লি পেনের দেয়া প্রতিশ্রুতিগুলোকে ‘প্রাচীন রূপকথার জগতে ফেরা’হিসেবেও অভিহিত করেন জার্মানির ক্ষমতাসীন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা গ্যাব্রিয়েল। তিনি বলেন, 'তাদের প্রস্তাবিত অর্থনৈতিক কার্যক্রম কেবলমাত্র নিজেদের সীমানাতেই বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে তারা একঘরে হয়ে পড়বে, আর একঘরে অর্থনীতিতে বিকাশের- কোন সুযোগ নেই।' বিডি নিউজ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates