Social Icons

Sunday, March 6, 2016

লুইজিয়ানায় ডেমোক্রেট প্রাইমারিতে হিলারির জয়

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে শনিবার ডেমোক্রেট দলের প্রাইমারিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। তবে তিনি কানসাস ও নেব্রাস্কাতে বার্নি স্যান্ডার্সের কাছে পরাজিত হয়েছেন।
 
লুইজিয়ানায় জয়ী হওয়ার মাধ্যমে হিলারি মোট ১১টি রাজ্যে জয় পেলেন। অন্যদিকে বার্নি স্যান্ডার্স মোট ৭টিতে জয় পেয়েছেন। লুইজিয়ানায় হিলারি জয়ী হওয়ায় আফ্রিকান-আমেরিকান ভোটারদের মধ্যে স্যান্ডার্সের চেয়ে হিলারির জনপ্রিয়তার বিষয়টিই ফুটে উঠল।
 
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাই করতে দেশটিতে এখন চলছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের ককাস ও প্রাইমারি নির্বাচন। সূত্র: এএফপি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates