Social Icons

Sunday, March 6, 2016

এশিয়া কাপের শিরোপা ভারতের

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। বাংলাদেশের দেওয়া ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে জয়ের লক্ষে পৌঁছে যায় ভারত।
 
এর আগে মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের ফাইনালে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২০ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল। মাহমুদউল্লাহ মাত্র ১৩ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। সাব্বির রহমান ২৯ বলে অপরাজিত ৩২ রান করেন। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজা (১ বলে ০), মুশফিকুর রহিম (৫ বলে ৪), সাকিব আল হাসান (১৬ বলে ২১), তামিম ইকবাল (১৭ বলে ১৩) ও সৌম্য সরকার (৯ বলে ১৪) রান করেন।
 
খেলার শুরুতেই রহিত শর্মাকে ফেরান আল-আমিন।এর পর বিরাট কোহলি ও শেখর ধাওয়ান দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলে। শেখর ধাওয়ান ৪৪ বলে ৬০ রান করে তাসকিনের বলে আউট হন। বিরাট কোহলি ২৮ বলে ৪১ রান ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
 
খেলা শুরু হয়েছে রাত সাড়ে ৯টায়। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। অশিষ নেহরার করা ইনিংসের চতুর্থ ওভারের টানা দুই বলে দুটি চার মেরে পরের বলে ফিরে যান সৌম্য (৯ বলে ১৪)। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে আসে ২৭ রান। তবে সৌম্যের বিদায়ের পরের ওভারে তামিমও (১৭ বলে ১৩) ফিরে যান। তৃতীয় উইকেটে সাব্বির রহমানের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ফেরেন সাকিব আল হাসান (১৬ বলে ২১)। এরপর মুশফিকুর রহিম (৪) ও মাশরাফি (০) দ্রুত ফিরে গেলেও সাব্বিরের সঙ্গে মাত্র ২০ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের ঝড়ো জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ।
 
রোববার দুপুর থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পরই মাঠকর্মীরা দ্রুত মিরপুরের সবুজ উইকেট ত্রিপল দিয়ে ঢেকে দেন। ১৫ মিনিট ত্রিপল দেয়া ছিল। এর পরই সেগুলো উঠিয়ে নিতে শুরু করেন মাঠকর্মীরা। কিন্তু খানিক বাদেই ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। স্টেডিয়ামের বিদ্যুৎও চলে যায়, ফ্লাডলাইটগুলো হয়ে যায় বন্ধ। সন্ধ্যা পৌনে সাতটার কিছু আগে ফ্লাডলাইটের আলোতে আবার আলোকিত হয়ে যায় স্টেডিয়াম। সাতটা ৪০ মিনিটে বৃষ্টিও থেমে গেলে মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজে নেমে পড়েন। এরপর আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সাড়ে ৯টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন। খেলার সিদ্ধান্ত হয় প্রতি ইনিংস ১৫ ওভারের।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates