Social Icons

Tuesday, March 8, 2016

মালয়েশীয় প্রধানমন্ত্রীকে অপহরণের পরিকল্পনা করেছিল আইএস

গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের অপহরণের পরিকল্পনা করেছিল ইসলামিক স্টেট (আইএস)। মালয়েশীয় পুলিশ আইএসের ওই পরিকল্পনাটি বানচাল করে দেয় বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
 
উপ-প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আহমেদ জাহিদ জানান, জঙ্গিরা মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়ও হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা (জঙ্গিরা) বিস্ফোরক প্রস্তুত করে তা পরীক্ষা করেছিল। জাহিদ বলেন, '২০১৫ সালের ৩০ জানুয়ারি দায়েশের (আইএস) সঙ্গে সম্পর্কিত ১৩ ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ নেতাদের অপহরণ করার পরিকল্পনা করেছিল।' আইএসের হুমকি মোকাবিলায় মালয়েশিয়ার উদ্যোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে জাহিদ এসব কথা বলেন।
 
তিনি বলেন, এই দেশে দায়েশের (আইএস) কোনো উপযুক্ত অবস্থান না থাকলেও, সিরিয়ার আইএস নেটওয়ার্কের প্রভাবে ও তাদের নির্দেশে এখানে যারা আছে তারা এসব করছিলেন। তিনি আরো বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫-র মে পর্যন্ত আইএস সদস্যরা দেশটির রাজধানী কুয়ালালামপুর, পুত্রজায়া এবং কাদেহ রাজ্যে চারটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিল। পরিকল্পনায় সামরিক শিবির থেকে অস্ত্র চুরি, বোমা ও বিস্ফোরক তৈরি, নগদ অর্থ চুরি এবং রাষ্ট্র নেতাদের অপহরণ করে মুক্তিপণ আদায় অন্তর্ভুক্ত ছিল। সূত্র: আইবিটি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates