মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। সোমবার নিজের ওয়েবসাইটে ‘যে ঝুঁকি আমি নেব না’ শীর্ষক এক নিবন্ধে এ অবস্থানের কথা জানান তিনি।
ব্লুমবার্গ বার্তা সংস্থার এই মালিক বলেন, তিনি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্সের রীতিবিরুদ্ধ প্রচরণার বিষয়ে উদ্বিগ্ন।
ব্লুমবার্গ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নিলে ভোট আসলে বিভক্ত হয়ে পড়বে। আর যদি এমন হয়, নির্বাচনে কোনও প্রার্থীই প্রেসিডেন্ট হওয়ার মতো ভোট পেলেন না, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। এক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব পড়বে কংগ্রেসের ওপর।’
তিনি লিখেছেন, আমি নির্বাচনে অংশ নিলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজ ক্ষতিগ্রস্ত হবেন। এ ঝুঁকি আমি নিতে পারি না। ট্রাম্প আসলে সবচেয়ে বিভক্তিকারী প্রচরাণায় নেমেছেন। মানুষের সংস্কার আর শঙ্কাকে আক্রমণ করছেন তিনি। টেড ক্রুজের অবস্থানও বেশ কট্টর। তবে তার অবস্থান ট্রাম্পের মতো ব্যাপক আক্রমণাত্মক নয়।
মাইকেল ব্লুমবার্গ ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সমকামী বিয়ে ও অস্ত্র বিক্রি ইস্যুতে ২০০৭ সালে তিনি রিপাবলিকান পার্টি ছেড়ে স্বতন্ত্রভাবে কাজ করা শুরু করেন।
আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার কথা ছিল তার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়ী হওয়ার রেকর্ড নেই। বিবিসি


No comments:
Post a Comment