থাইল্যান্ডে একটি দোতলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে থাইল্যান্ডের ফ্রম বুরি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে স্থানীয় একজন রাজনৈতিক নেতাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ব্যাংকক পোস্ট


No comments:
Post a Comment