Monday, June 13, 2016
নিরাপদ রুট তৈরি করেছে ইরাকি বাহিনী
ইরাকের অবরুদ্ধ ফালুজা শহর থেকে আটকা পড়া বেসামরিক নাগরিকদের বের হওয়ার জন্য তুলনামূলকনিরাপদ রুট তৈরি করেছে দেশটির সন্ত্রাস-বিরোধী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখলের পর এই প্রথমবারের মতোএমন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলো। ফালুজা মুক্তির জন্য গঠিত যৌথ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাসুল ইয়াহিয়া জানান, শহরের দক্ষিণ-পশ্চিম এলাকায় আস-সালাম নামে একটি সংযোগ সড়ককে বেসামরিক লোকজনের বের হওয়ার জন্য নিরাপদ রুট হিসেবে নিশ্চিত করা হয়েছে। জেনানেল ইয়াহিয়া বলেন, এর আগেও এ ধরনের রুট ছিল কিন্তু এই প্রথম এমন নিশ্চিত ও নিরাপদ রুট তৈরি করা সম্ভব হয়েছে। ইরাকি সামরিক ও স্বেচ্ছাসেবক বাহিনী আল-আনবার প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ফালুজা মুক্ত করার জন্য বিশাল অভিযান শুরু করেছে। ২০১৪ সাল থেকে শহরটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ দখল করে রেখেছে। ধারণা করা হয়- রাজধানী বাগদাদ যেসব বোমা হামলার ঘটনা ঘটে তার উৎসভূমি হিসেবে কাজ করে ফালুজা।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment