Social Icons

Monday, June 13, 2016

ঢাকাই ফুটবলের নর্দে খেললেন কোপায়

হাইতির কল্যাণে এবারের কোপা আমেরিকা শতবর্ষী প্রতিযোগিতায় একটু হলেও থেকে গেল বাংলাদেশের ছোঁয়া। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে হাইতির জার্সি গায়ে আজ মাঠে নেমেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে যাওয়া সনি নর্দে।
বাংলাদেশে নর্দে প্রথম খেলতে এসেছিলেন ২০১৩ সালে, শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে। প্রথম মৌসুমেই তিনি দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেন অসাধারণ ফুটবল-শৈলী দিয়ে। অনেকের মতেই তিনি বাংলাদেশে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি ফুটবলার। নর্দের ছোঁয়ায় শেখ রাসেল সে মৌসুমে প্রিমিয়ার লিগসহ জিতেছিল ‘ট্রেবল’।
শেখ রাসেল ছেড়ে পরের মৌসুমেই নাম লেখান শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। শেখ জামালে এসে ঔজ্জ্বল্য ছড়ান আরও বেশি। ২০১৪ সালে কলকাতায় আইএফএ শিল্ডে দুর্দান্ত খেলে কলকাতার ক্লাবগুলোর নজরে পড়ে যান। যোগ দেন মোহনবাগানে, মাতিয়ে দেন কলকাতা ও ভারতের ঘরোয়া ফুটবল।
হাইতি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। ২০০৮ সালে একবার জাতীয় দলে ডাক পেলেও নিয়মিত হতে পারেননি। তবে এবার নতুন করে সুযোগ পেয়ে খেললেন কোপা আমেরিকায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates