Social Icons

Monday, June 13, 2016

ঠাণ্ডা মাথায় ১০০ খুন, কে এই হত্যাকারী?

সারাবিশ্ব কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের সমকামী ক্লাবের হত্যাযজ্ঞ নিয়ে। সেখানে হত্যাযজ্ঞ চালিয়েছেন ওমর মির সিদ্দিক মতিন নামের একজন আমেরিকান নাগরিক। ৯/১১ এর পর আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে করুণ হত্যাকাণ্ড। মতিনের গুলিতে ইতিমধ্যে ৫০ জন মৃত্যুবরণ করেছে এবং আরও ৫৩ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মতিনের বাবা-মা আফগানিস্তানের নাগরিক ছিলেন। কিন্তু মতিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং এখানে তিনি পড়াশোনা শুরু করেন। নাইটক্লাবে হামলা করার পরেই পুলিশ তাকে হত্যা করেছেন। এফবিআই কর্মকর্তারা বলছেন, ওমরের বয়স ২৯ বছর। সে ইসলামী উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েছিল। তবে এ হামলা অভ্যন্তরীণ না আন্তর্জাতিক সন্ত্রাস তা তারা পরিষ্কার হতে পারেনি। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলেছে, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তারা আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি বলেছেন, মতিন ছিল মানসিক ভারসাম্যহীন। তার আচরণ ছিল হিংস্র। সে তাকে বার বার প্রহার করেছে। অনলাইনে পরিচয় হওয়ার পর ২০০৯ সালে ফোর্ট পিয়ার্সে তাদের বিয়ে হয়। মতিনের নির্যাতনের কথা জানতে পেরে কয়েক মাসের মাথায় তাদের সম্পর্কে মাথা ঘামান সিতোরার পিতামাতা। তারা তাদের মেয়েকে মতিনের কাছ থেকে আলাদা করে তাদের বাড়িতে নিয়ে যান। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ওমর মতিনের পিতা সাদিক মতিন। তিনি এনবিসি নিউজকে বলেছেন, এ হামলার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। তিনি আরও জানান, সম্প্রতি মতিন মিয়ামিতে দু’জন পুরুষকে চুম্বনরত অবস্থায় দেখতে পায়। তা নিয়ে সে খুব ক্ষুব্ধ ছিল। কিন্তু মতিন যে এমন হামলা চালাবে সে বিষয়ে তার পরিবার অবগত ছিল না। তার ভাষায়, এ হামলায় সারা আমেরিকার মতো আমরাও শোকাহত। পুলিশ জানায়, সে একটি অ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান ব্যবহার করে অরল্যান্ডোতে পালস নাইটক্লাবে হামলা চালিয়েছে। এ সময়ে সে বিস্ফোরকও ব্যবহার করে থাকতে পারে। -সূত্র: ইন্ডিয়া টাইম্‌স।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates