পায়ের পেশির চোট থেকে অ্যাঙ্গেল ডি মারিয়া দ্রুতই সেরে উঠছেন। তবে কবে তিনি খেলতে পারবেন সে বিষয়ে নিশ্চিত নন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।
কোপা আমেরিকার শতবর্ষী আসরে গত শনিবার পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার দি মারিয়া। পরে পরীক্ষায় দেখা গেছে, পায়ের অ্যাডাক্টর মাংসপেশি সামান্য ছিড়ে গেছে। সিয়াটলে পানামার বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালে উঠে যাওয়া আর্জেন্টিনা।
এই ম্যাচে দি মারিয়ার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, তারকা এই মিডফিল্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চান না মার্টিনো। আমি তাকে মাঠের চারদিকে দৌড়াতে দেখেছি এবং তার স্পিরিটও ভালো মনে হয়েছে আমার। কিন্তু আমি আপনাদের বলতে পারছি না কখন সে খেলতে পারবে। গোল.কম।


No comments:
Post a Comment