Social Icons

Tuesday, June 14, 2016

দাড়ি কাটলে সতীর্থরা আমাকে খুন করবে : মেসি

আমি দাড়ি কাটলে সতীর্থরা আমাকে খুন করবে'- বললেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সোমবার তার এই নতুন স্টাইল সম্পর্কে জানতে চাইলে মেসি বলেন, আমি এখন চাইলেও দাড়ি কাটতে পাড়ব না। কারণ এই দাড়ি নিয়ে আমার দলের সদস্যদের মধ্যে এক ধরণের বিশ্বাস কাজ করছে।
 
আসলে মেসির এই দাড়ি রাখর মূল কারণ তার দলের সদস্যরাই। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে এসে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত নিজ মহাদেশে কাপ না পাওয়ার ব্যর্থতা। গত কোপা আমেরিকান কাপের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়া। এ সব কিছুকে দুর্ভাগ্য হিসেবে দেখছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। আর তাদের সৌভাগ্যের প্রতীক হয়ে দলে আছেন লিওনেল মেসি। সে কারণে ধর্মীও বিশ্বাস মেনে এই দাড়ি রাখা মেসির। মেসি জানান, তার এই দাড়িকে 'কাব্বালার' বা শক্তিশালী সৌভাগ্য হিসেবে দেখছে তার দলের সদস্যরা। আর কোপা শেষ হওয়ার আগ পর্যন্ত এ দাড়ি কাটবেন না বলেও জানান তিনি।
 
এদিকে এবারের কোপা জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী মেসি। পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের কোপা আমাদেরই প্রাপ্য। ইএন ডট এএস ডটকম।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates