অবসর সময়টা দুর্দান্তই কাটছে ব্রাজিলের সুপারস্টার নেইমারের। বর্তমানে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রয়েছেন তিনি, আর সেখানেই টেনিস জগতের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসের সঙ্গে নিজের অবসর সময়টা পার করেছেন নেইমার।
একাকী বেশ কিছুক্ষণ ধরে গল্প তো করেছেন, সাথে খাওয়া-দাওয়া এবং সময়টিকে স্মৃতির পাতায় ধরে রাখতে ছবিও তুলেছেন নেইমার-সেরেনা। দু’জনের একসঙ্গে ছবিটি পরে ইন্সটাগ্রামে আপলোডও দিয়েছেন সেরেনা। গত মৌসুমেও বার্সেলোনার হয়ে ভালো একটি মৌসুম পার করেছেন নেইমার। কোপা দেল রে ও লা-লিগার শিরোপার স্বাদও নিয়েছেন তিনি। পারফরমেন্সের দিক দিয়েও উজ্জ্বল ছিলেন নেইমার। অথচ কোপা আমেরিকার ব্রাজিল দলে জায়গা হয়নি তার। কারণ ক্লাব বার্সেলোনার সাথে চুক্তি নিয়ে সমস্যা থাকায় জাতীয় দলে সুযোগ পাননি নেইমার।
জাতীয় দলে না থাকায় দিব্বি ঘুরে বেড়াচ্ছেন নেইমার। বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন তিনি। ঘুরে বেড়াতে গিয়েই সেরেনার সঙ্গী হলেন নেইমার। ফ্রেঞ্চ ওপেন হারের পর অবসর সময়ে আছেন সেরেনাও। তাই নেইমারের সাথে অবসর সময়টা ভালোই উপভোগ করেছেন সেরেনা। ডেইলি মেইল।


No comments:
Post a Comment