Social Icons

Tuesday, June 14, 2016

বিমান সেবিকাদের গোপন স্বীকারোক্তি

কাজেই হোক বা নিছক ভ্রমণ। কোনও জায়গায় জার্নি করতে গেলে বেশির ভাগেরই পছন্দের তালিকায় উপরের দিকে থাকে বিমানে যাতায়াত।
কিন্তু, বিমান সেবিকাদের কিছু বিস্ফোরক স্বীকারক্তি শুনলে বিমানযাত্রা করার আগে দু’বার ভাবতেই হবে আপনাকে।
একটি বিদেশি ওয়েবসাইটে প্রকাশিত এ রকম একটি খবরে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিদেশি ওই সব সংস্থার কোনও বিমান সেবিকার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। কী প্রকাশিত হয়েছে ওই ওয়েবসাইটে?
১. এমনিতেই বিমানে ওঠার সময় সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় যাত্রীদের। কিন্তু জানেন কি বিমান সেবিকারা খোদ বিমানে ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করেন।
২. বিমান সেবিকারাই জানাচ্ছেন, বিমানের বালিশ, কম্বল প্রতি বার ব্যবহারের পরে ধোঁয়া হয় না। সারা দিনের শেষে গন্তব্যে পৌঁছেই সেগুলো পরিষ্কার করা হয়।
৩. জানেন কি বিমানের চালকের হাতে প্রচুর ক্ষমতা। যদি কোনও যাত্রী বিমানের মধ্যে গন্ডগোল করতে থাকেন, বা কোনও সমস্যার সৃষ্টি করেন তা হলে চালকের অধিকার থাকে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার।
৪. বিমান সেবিকারা জানাচ্ছেন, যদি কোনও কারণে বিমানে অক্সিজেনের অভাব ঘটে, তা হলে আপনি ওই পরিবেশে সর্বাধিক ১৫ মিনিট সুস্থ থাকতে পারবেন। তার বেশি নয়।
৫. বিশ্বাস করতে অসুবিধা হলেও এটাই সত্যি যে যখন বিমান আকাশে ওড়ে তখন নাকি তার কোনও না কোনও অংশ ভাঙা থাকে। বিমানের কোন অংশ ভাঙা যেতে পারে তার একটি তালিকা রয়েছে। একে বলে মিনিমাম ইক্যুইপমেন্ট লিস্ট। সেই তালিকানুযায়ী বিমানের কিছু অংশ ভাঙা হয়। যেমন, যদি কোনও বিমানের সার্টেন লাইট ভাঙা থাকে তা হলে বোঝানো হয় এই উড়োজাহাজ শুধুমাত্র দিনের বেলাতেই চলবে।
৬. খোদ বিমান সেবিকা এবং গ্রাউন্ড স্টাফরা বলেন বিমানে আপনার ব্যাগেজ মোটেও সুরক্ষিত নয়।
৭. আপনি যদি অফারে টিকিট কেটে থাকেন তা হলে আপনাকে যে খাবার দেওয়া হয় তা নিম্নমানের হতেও পারে। কারণ বিমান সেবিকাদের হাতে প্রতিটি যাত্রীর কিছু ব্যক্তিগত তথ্য থাকে। কোন যাত্রী বিমানযাত্রায় কতটা অভ্যস্ত, অফারে টিকিট কেটেছেন কিনা তাও জানা থাকে। সেই অনুযায়ী খাবার পৌঁছয় আপনার কাছে।
৮. বিমান সেবিকারা জানাচ্ছেন, বিমানে যতটা সম্ভব খোলা পানি পান না করাই ভাল। কারণ পানির ট্যাঙ্ক অনেক দিন পর পর পরিষ্কার করা হয়। তবে প্যাকেজড ওয়াটার খেলে অসুবিধা নেই।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates