Social Icons

Thursday, October 6, 2016

ইউক্রেন ইস্যুতে রাশিয়া-আমেরিকা “যুদ্ধ”!


ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমেরিকার সঙ্গে পরমাণু ও জ্বালানি খাতে সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। বুধবার রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সই করা এক বিবৃতির মাধ্যমে এমনটাই ঘোষণা করা হয়েছে।
শত্রুতামূলক আচরণের অভিযোগে গত সোমবার রাশিয়া পরমাণু অস্ত্র বানানোর উপযোগী প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি বাতিল করার পর পরমাণু খাতে সহযোগিতা চুক্তি বাতিল করল মস্কো। নতুন এই ঘোষণায় বলা হয়েছে- ৯০ দিনের মধ্যে চুক্তি বাতিলের এই ঘোষণা কার্যকর হবে। পরমাণু জ্বালানি শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তি সহযোগিতা বিষয়ে দু দেশ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এই চুক্তি করেছিল। চুক্তি বাতিলের বিষয়ে রুশ বিৃবতিতে আরও বলা হয়েছে- “রাশিয়ার বিরুদ্ধে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা নবায়ন করায় আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি ছিল সময়ের দাবি। সে পরিপ্রেক্ষিতে জ্বালানি খাতে রুশ-আমেরিকা সহযোগিতা চুক্তি বাতিল করা হলো।”
এদিকে, রাশিয়ার এই ঘোষণায় দুঃখ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন বিদেশ মুখপাত্র মার্ক টোনার বলেছেন, যদিও এই বিষয়ে তারা রাশিয়ার কাছ থেকে কোনও নোটিশ পান নি তবে গণমাধ্যমের খবরে তারা রাশিয়ার ঘোষণাটি দেখেছেন। তিনি বলেন, “যদি এ খবর সঠিক হয় তাহলে আমরা বলব যে, রাশিয়া একতরফাভাবে এমন কিছু বাতিল করল যা ছিল দু দেশের জন্যই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।
”-কলকাতা২৪

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates