Social Icons

Sunday, October 9, 2016

যৌনদাসী পেতে আইএসে যোগ

জিহাদ নয়; যৌনদাসী পাওয়ার লোভে ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছিলো ভারতের আওরঙ্গবাদের পারভানি থেকে আটক হওয়া জঙ্গি নাসের।' নাসেরকে জিজ্ঞাসাবাদ করে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা এ কথা জানিয়েছে।
 
আইএসের সাথে যোগাযোগ থাকার তথ্য পেয়ে তিন মাসের গোপন এক অভিযানে ৩১ বছর বয়সী নাসের ওরফে কাদির বিন আবু বকর ইয়াফাই ছৌশকেকে আটক করে আওরঙ্গবাদের সন্ত্রাস দমন স্কোয়াড। গত ১৪ জুলাই তাকে আটক করা হয়।
 
গোয়েন্দারা জানিয়েছেন, অনলাইনে যৌনদাসীদের খোঁজ করতে গিয়ে আইএসের এক ব্যক্তির সংস্পর্শে আসে নাসের। এরপর ভিন্ন নামে কিছু ভুয়া ই-মেল আইডি তৈরি করে ওই ব্যক্তির কাছ থেকে যৌনদাসীদের বিস্তারিত বর্ণনা চাইত সে।
 
সন্ত্রাস দমন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, 'নাসেরের মতো যুবকদের ভাল-মন্দের উপর অনলাইনে নজর রাখে আইএসের গুপ্তচররা। কারও ধর্ম সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকলে তাকে জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য উস্কানি দেয় তারা। আর এভাবেই বিস্তৃতি ঘটছে আইএসের।'

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates