Social Icons

Friday, October 7, 2016

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। শুক্রবার নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। নিজ দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তাকে এই সম্মান দেয়া হয়।  
 
প্রায় ৫০ বছর ধরে বিদ্রোহ করা কলম্বিয়ার ফার্কের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করে কলম্বিয়া সরকার। চার বছর ধরে আলোচনার পর প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক নেতা টিমোশেনকো এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। অবশ্য গণভোটে দেশটির ৫০ দশমিক ২৪ শতাংশ মানুষ শান্তিচুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর শান্তিচুক্তির পক্ষে ৪৯ দশমিক ৮ শতাংশ মানুষ ভোট দেন। ১ কোটি ৩০ লাখ ব্যালটের মধ্যে ৬৩ হাজারেরও কম ভোটের ব্যবধানে শান্তিচুক্তিটি প্রত্যাখ্যাত হয়। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates