সৌদিআরবের ট্রাফিক বিভাগ সংস্কৃত আইনের নতুন জরিমানাবিধি কার্যকরের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে সৌদি ট্রান্সপোর্ট মন্ত্রনালয় কর্তৃপক্ষ।
নতুন জরিমানা বিধিতে যা থাকছে :
১। এক হাজার থেকে দুই হাজার রিয়াল জরিমানা :
(ক) বহন ক্ষমতার অধিক সওয়ারী গাড়ীতে তুললে। (খ) রেললাইনের ওপর গাড়ী দাঁড় করালে (গ) পুলিশকে লাইসেন্স বা ইস্তিমারা না দেখালে (ঘ) গাড়ীর নাম্বার প্লেট না দেখা গেলে (ঙ) মোটর সাইকেল ড্রাইভার হেলমেট না পড়লে (চ) এবং অন্য কারো লাইসেন্স বা ইস্তিমারা নিজের কাছে রাখলে অথবা বন্ধক রাখলে।
২। তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল জরিমানা এবং গাড়ী জব্দ :
(ক) ইশারা লাল থাকা অবস্থায় গাড়ী না থামলে (খ) বে আইনি নাম্বার প্লেট বা অন্য গাড়ীর নাম্বার প্লেট নিজের গাড়ীতে ব্যবহার করলে (গ) গাড়ীতে এমন কিছু সংযোজন করা যা কিনা শুধুমাত্র বিশেষায়িত অথবা ইমার্জেন্সী গাড়ীতে অনুমোদিত। (ঘ) স্কুলবাসে ছাত্র/ছাত্রী ওঠা নামার সময় সেই
৩। পাঁচ হাজার রিয়াল থেকে দশ হাজার রিয়াল জরিমানা এবং গাড়ী জব্দ :
(ক) গাড়ীর পার্টসের বা চেসিস নাম্বার মুছে ফেললে অথব মোছার চেষ্টা করলে (খ) মদ্যপ অথবা নেশাগ্রস্থ অবস্থায় গাড়ী চালালে বা গাড়ীতে মাদকদ্রব্য পাওয়া গেলে (গ) নিষেধ কিছু গাড়ীতে বহণ করলে।
৪। দশ হাজার রিয়াল জরিমানা অথবা ৩মাসের জেল : কোন ড্রাইভার গাড়ী এক্সিডেন্ট করার পর পালিয়ে গেলে অথবা এক্সিডেন্ট করে আহত ব্যক্তির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে না জানিয়ে প্রস্থান করলে।
এছাড়াও যারা গাড়ী নিয়ে কসরত করবে এবং ড্রিফ্ট করবে তাদের জন্য ২০ হাজার রিয়াল জরিমানাসহ জেল এবং পর্যায়ক্রমে তা আরও কঠোর করা হবে বলে জানিয়েছে সৌদি ট্রাফিক বিভাগ।


No comments:
Post a Comment