Social Icons

Friday, August 18, 2017

নেইমারের বডিগার্ড বিশ্বখ্যাত তালেব

বিশাল অর্থে পিএসজিতে যোগ দেয়ার পর নেইমারের বডিগার্ড নিযুক্ত হলেন নর্দিন তালেব। নেইমার যদি বিশ্ব ফুটবলে অন্যতম সেরা হন, তাহলে ইউএফসিতে তালেবের নাম জগৎজোড়া। একসময় পেশাদার বক্সিংয়ের মতো ইভেন্টেও লড়েছেন। ইউএফসি’তে তার যথেষ্ট সুনাম রয়েছে। ফ্রান্সের এই ফাইটারকে এবার দেখা যাবে অন্য ভূমিকায়।

বার্সেলোনায় থাকার সময় ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কোনো বডিগার্ড ছিল না। কিন্তু বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগদানের পর তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রাখার দরকার হচ্ছে। বলা হচ্ছে, প্যারিসে সাম্প্রতিক উগ্রপন্থী হামলার জন্য তটস্থ ফ্যান্সের প্রশাসন। সেজন্য নেইমারের বডিগার্ড রাখার প্রয়োজন পড়ছে। তারপরে বিশাল ট্রান্সফার দিয়ে নেইমার প্যারিসে যাওয়ার পর তার ভক্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বডিগার্ড রাখা হচ্ছে নেইমারের খরচায়। পিএসজি কোনো খরচ দিচ্ছে না। যদিও ফুটবল ছাড়া নেইমারের বাইরের জগতের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। প্রতিবন্ধীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কিছুদিন আগে। প্যারিসের জার্সি গায়ে প্রথম ম্যাচে খেলেই জেনেভায় গেছেন নেইমার। প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে।

পিএসজিতে নেইমারের যোগদানের পেছনে অন্যতম কারণ দেশোওয়ালি ভাইদের সঙ্গে জমিয়ে পার্টি করা। উগ্রপন্থী হামলার পরে প্যারিসে বিভিন্ন রেস্তোরাঁয় রাতে পার্টিতে এসেছে নানা বিধিনিষেধ। সবদিকে খতিয়ে দেখে ফ্রান্সের উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে নেইমারের জন্য। যদিও নর্দিনের সঙ্গে ব্রাজিলের দারুণ যোগ। পর্তুগিজ ভাষাও নাকি বলতে পারেন। বুঝতেও পারেন। খেলোয়াড়ি জীবনে একাধিকবার ব্রাজিলে গিয়েছেন। সেখানে খেতাব জিতেছেন। বিখ্যাত ব্রাজিলিয়ান বেল্ট জিউ-জিৎসু তার পকেটে। তালেব ফ্রান্সের নাগরিক হলেও বেলজিয়াম, কানাডায় বাড়ি করেছেন। নেইমারের মতো না হলেও তিনিও কম অর্থবান নন। ফাইটার হিসেবে তালেবের জুড়ি নেই। ১০ ফুট দূরত্বে থাকা আগন্তুককে কুপোকাত করতে তার সময় লাগবে কয়েক মিনিট। মার্শাল আর্টে তিনি ১৭ ম্যাচের মধ্যে জিতেছেন ১৩টিতে। ছয়টি নকআউট ম্যাচ জিতেছেন। খেলা এখনও ছাড়েননি তিনি। মে মাসেও নেমেছিলেন ম্যাচে। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates