Social Icons

Saturday, February 13, 2016

যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার বিদ্রোহীদের

যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দিয়ে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। কারণ হিসেবে তারা বলছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থনে রাশিয়া তাদের ওপর বোমাবর্ষণ বন্ধ করবে বলে বিদ্রোহীরা বিশ্বাস করে না। সেইসঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে বিশ্বের পরাশক্তিগুলোর করা চুক্তির বিষয়ে সংশয় রয়েছে বলে বিবিসিকে জানিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর দাবি পুনর্ব্যক্ত করেছে যুদ্ধরত বিদ্রোহী গ্রুপগুলো।
এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছিলেন, বিদ্রোহীদের হাত থেকে গোটা দেশকে মুক্ত করবেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ফ্রি সিরিয়ান আর্মির এক সদস্য জানান, রাশিয়ানদের বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাঁদের।
এ ছাড়া রক্ষণশীল আহরার আল-শাম গ্রুপ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে বোমাবর্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তারা। তবে সাধারণ মানুষদের জন্য নিরাপদে সীমান্ত পার হওয়ার সুযোগ রয়েছে।
সিরিয়ার উত্তরাঞ্চলের সাতটি বিদ্রোহী গ্রুপের সংগঠন ফায়লাক আল-শামও যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।
সিরিয়ায় সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে গত বৃহস্পতিবার জার্মানিতে অনুষ্ঠিত এক বৈঠক থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় বিশ্বের শক্তিশালী দেশগুলো। তবে এই বৈঠকে সিরিয়ার সরকার বা বিদ্রোহীদের কোনো অংশগ্রহণ ছিল না।
এই মুহূর্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন আলেপ্পো শহরের প্রায় কাছে চলে গেছে সিরিয়ার সরকারি বাহিনী। আর এই কাজে বিমান হামলার মাধ্যমে তাদের সহায়তা করছে রাশিয়া। 
অব্যাহত যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে সিরিয়ার বেশকিছু শহরে জাতিসংঘের কোনো ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেনি।  জাতিসংঘ বলছে, দেশটির অন্তত সাড়ে ১৩ মিলিয়ন মানুষের কাছে সহায়তা পৌঁছানো দরকার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates