মালয়েশিয়ায় অভিযান চালিয়ে এক রাতেই বাংলাদেশীসহ ৯৭১ জন বিদেশী নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
আটক বিদেশীদের মধ্যে কতোজন বাংলাদেশী রয়েছেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি
তবে একটি সূত্রে জানা গেছে, দেশটির মেলাকা অঞ্চল থেকে আটক ২১২ জন অবৈধ অভিবাসীর মধ্যে ছয়জন বাংলাদেশী রয়েছেন।
মালয়েশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বারনামা জানায়, রাত ১০টা থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ওই ৯৭১ জনকে আটক করা হয়
এ সময় অভিবাসন কর্তৃপক্ষ দুই হাজার ১৮২ জনের কাগজপত্র পরীক্ষা করে। অন্যদের বৈধ কাগজপত্র থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সাকিব কুসমিকে উদ্ধৃত করে শনিবার বারনামার প্রতিবেদনে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা এবং মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান করায় তাদের আটক করা হয়।
এর আগে শুক্রবার মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছিলেন, 'যেসব বিদেশী শ্রমিক তাদের কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে এ দেশে অবস্থান করছেন, তাদের গ্রেফতার করে যার যার দেশে পাঠিয়ে দেয়া হবে।'
তার এই ঘোষণার পর শুক্রবার রাতেই দেশটির বিভিন্ন শহরে ওই অভিযান চালানো হয়।
Saturday, February 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment