Social Icons

Sunday, February 21, 2016

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা সবাই বাংলাদেশি।
 
পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে রিয়াদে ফেরার পথে শনিবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে আল খাঁচরা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন- যশোর জেলার কেশবপুরের ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩২), আব্বাস উদ্দিনের ভাগীনা সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম  (৩৫) ও সাইফুলের ছেলে ওমর আল সায়েদ  (১৮)।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates