Social Icons

Sunday, February 14, 2016

ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে মো. মাহফুজুর রহমান নামের বিএনপির এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, নাশকতার অভিযোগে দায়ের করা মামলার কারণে এক বছর পলাতক ছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মো. মাহফুজুর রহমান ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের ভৈরব উপজেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী।
গতকাল শনিবার সন্ধ্যায় পৌর শহরের ভৈরবপুর উত্তর এলাকার নিজ বাড়ি থেকে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
মাহফুজুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার। তিনি বলেন, ‘ভৈরব থানায় দায়ের করা নাশকতা মামলার পলাতক আসামি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার) সন্ধ্যায় শহরের ভৈরবপুর উত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।’
পুলিশ মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মো. শরিফুল আলম। তিনি অবিলম্বে মাহফুজুর রহমানের মুক্তি দাবি করেছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates