ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের সময় মাকে উদ্দেশ্য করে চিঠিটি উড়িয়েছিলেন এক ব্যক্তি। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন মা ও তার পরিবার নিরাপদ রয়েছে কিনা?
এই চিঠি কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছালো তারই খোঁজ করছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল আর্কাইভ।
১৮৭০ সালে ফ্রান্সের রাজধানীতে বসবাসকারী এক ব্যক্তি উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে তার মাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছিলেন।
ন্যাশনাল আর্কাইভের সহকারী মহাপরিচালক লুইস ডয়লি গণমাধ্যমকে জানিয়েছেন, কীভাবে চিঠিবাহী বেলুনটি এতদূর আসলো সে সম্পর্কে কোনো তথ্যই তাদের কাছে নেই। তবে চিঠিটি সেই সময়কার ফরাসি ইতিহাস জানার সুযোগ করে দিয়েছে।
শত্রুপক্ষ সেন নদী দিয়ে যাওয়া টেলিগ্রামের তার কেটে দেয়ায় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে করে পাঠানো হয়েছিল।
সাবধানতার সঙ্গে ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেয়া হত।
চিঠিটির স্ট্যাম্পে দেখা যাচ্ছে ১৮৭০ সালের ৭ ডিসেম্বর এটি পোস্ট করা হয়েছিল।


No comments:
Post a Comment