Social Icons

Sunday, February 14, 2016

কার সঙ্গে আংটি বদল করলেন পরীমনি?

ফের আলোচনায় চলে এসেছেন ঢালিউডের নায়িকা পরীমনি। রোববার ভালোবাসা দিবসে তার ভেরিফাইড ফেসবুক পেজে আংটি বদলের ছবি পোস্ট করেছেন। এর আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের ভালোবাসা দিবসকে ইতিহাস করে রাখবেন পরীমনি।

ফেসবুকে ছবি দিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবিতে পরীমনির হাতের সঙ্গে অন্য এক ছেলের হাত লাগানো। দুই জনের হাতে দুইটি আংটিও রয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'ইতিহাস করে রাখবো ভালোবাসা...................
কথা দিলাম।'

এদিকে ঢালিউডে গুঞ্জন শুরু হয়েছে বাগদান সম্পন্ন করেছেন পরীমনি। তবে এবিষয়ে পরীমনির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ এর শুটিংয়ে বর্তমানে চাঁদপুরে আছেন পরী। আরও ১৫ দিন চাঁদপুরে পরী মনির শুটিং করার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরে বিয়ের ব্যপারে ভাববেন বলে জানান পরী।

উল্লেখ্য, ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন হয়নি বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির। অভিনেত্রী হিসেবে যতটা আলোচিত হয়েছেন তারচেয়ে বেশি সমালোচিত হয়েছেন।

সম্প্রতি তার একাধিক বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় চলছে। এ নিয়ে অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন চলচ্চিত্র এ অভিনেত্রী।

গত ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি আইডি থেকে শেয়ার করা হয় পরীমনির কিছু ছবি। তিনি দাবি করেন, এই নায়িকা পরীই তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

ফেসবুকে এই ছেলেকে পরীমনির স্বামী বলে দাবি করা হয়ওই আইডি থেকে লেখা হয়, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতিমণি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি একসময় ভোলা সদরেই থাকত তার জামাইবাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ-লালসার দিকে। যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করল না। যাই হোক, ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম।’

অনিকের এই স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিছু অনলাইন পত্রিকা বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে। এরপর ওইদিন বিকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে মাধ্যমে পরীমনি ছবিগুলোর বিষয়ে খবর প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, ‘সরি টু সে, ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! আরে ভাই, এ রকম ছবি আমার হাজারজনের সঙ্গে আছে।

তার মানে এই নয় যে সেই হাজারজন আমার জামাই লাগে। আর কী এমন ছবিখানা পাইছেন যেইখানা নিয়া এত্তো লাফালাফি শুরু কইরা দিছেন? ছবিতে কি আমি বউ সেজে বাসরঘরে বসে আছি? না আমি নেংটা হয়ে দাঁড়িয়ে আছি? পরীমনি এই স্ট্যাটাস দেয়ায় অনেকেই স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করে বিভিন্ন স্ট্যাটাস দিতে থাকে। যেখানে প্রায় সবাই এমন একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ অভিনেত্রীর একাধিক বিয়ের খবরও বাজারে চাউর আছে। প্রথম জীবনে মাজেদ নামে এক কাজিনের সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন তিনি। এরপর একজন ফটোগ্রাফারের সঙ্গে দীর্ঘদিন লিভ টুগেদার করেছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates