Social Icons

Saturday, February 13, 2016

নতজানু নীতির ফল রামপাল বিদ্যুৎকেন্দ্র : রিজভী

ভারতের প্রতি নতজানু নীতির কারণে সরকার সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ একের পর এক দেশবিরোধী চুক্তি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। 
আজ শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সুন্দরবন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। 

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সুন্দরবন ভারতের মধ্যেও আছে। তবে ভারত সরকার তাদের জনগণের বিরোধিতার কারণে ওই বন সংলগ্ন এলাকায় বিদ্যুৎ প্রকল্প করতে পারেনি। 

এ দেশের মানুষ ভারতের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী মামলা হয় মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিলিয়ে দিয়েছে বলেই ওই দেশটির শক্তিতে বর্তমান সরকার বিশ্বের আর কোনো দেশকে তোয়াক্কা করে না। 

রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতেই ওই এলাকার স্থানীয় জনগণসহ দেশের সচেতন সব মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates