Social Icons

Friday, February 12, 2016

রোনাল্ডোকেই এগিয়ে রাখছেন জিদান

সেরার প্রশ্নে লিওনেল মেসির চেয়ে নিজের দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এগিয়ে রাখছেন জিনেদিন জিদান। এই দুই ফরোয়ার্ডের দ্বৈরথ ফুটবলের জন্য ভালো বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।

আট বছর ধরে বর্ষসেরার পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন মেসি ও রোনাল্ডো। এর মধ্যে বার্সেলোনার ফরোয়ার্ড মেসি জিতেছেন রেকর্ড পাঁচবার।

পর্তুগালের ক্রীড়া দৈনিক রেকর্দকে ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিদান বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই সেরা।’ ‘ক্রিশ্চিয়ানো সম্পর্কে অনেক কিছু বলা হয়। কিন্তু হৃদয় থেকে সে একজন ভালো মানুষ। মেসি তার প্রতিদ্বন্দ্বী। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের জন্য ভালো। মানুষ এটাই দেখতে চায়,’ যোগ করেন জিদান।

৩১ বছর বয়সী রোনাল্ডোর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে স্পেনের ফুটবলে। তবে রোনাল্ডো জানান, রিয়ালের সঙ্গে চুক্তির বাকি দু’বছর মেনে সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকতে চান তিনি। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates