রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী সহোদর জেব বুশের নির্বাচনী প্রচারণা যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সোমবার সাউথ ক্যারোলাইনার প্রাথমিক নির্বাচনের আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
এর আগে শনিবার রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প ইরাক যুদ্ধ ও বিভিন্ন বিষয়ে ডব্লিউ বুশের ভুল পদক্ষেপের কড়া সমালোচনা করেছিলেন। তখন ভাইয়ের পক্ষ নিয়ে জেব বলেছিলেন, তার ভাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে গেছেন।
ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ নির্বাচনী প্রচারণায় প্রচুর অর্থ খরচ করলেও এখন পর্যন্ত তেমন জনসমর্থন অর্জন করতে পারেননি। এখনো ট্রাম্প ও টেক্সাসের গভর্নর টেড ক্রুজ তার থেকে এগিয়ে এসেছেন।
জেব বুশের বাবা ও ভাই হোয়াইট হাউজের দায়িত্বে থাকলে এতদিন পর্যন্ত তার নির্বাচনী প্রচারণায় কাউকে ব্যবহার করেননি। কয়েকদিন আগে জেব বুশের মা বারবারা বুশ প্রথমবারের মতো তার সমর্থনে কথা বলেন। বিবিসি।


No comments:
Post a Comment