Social Icons

Monday, February 15, 2016

পর্তুগালে বন্যায় সাইকেল আরোহীর মৃত্যু

পর্তুগালের উত্তরাঞ্চলে বন্যার পানিতে ডুবে এক সাইকেল আরোহী মারা গেছেন। লোকটি  স্রোতের তোড়ে নদীতে ভেসে যায়। 
 
রবিবার জরুরি বিভাগের কর্মকর্তারা একথা জানিয়েছেন। দেশটিতে ভয়াবহ ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণের ফলে এ বন্যা দেখা দিয়েছে। পর্তুগালজুড়ে বন্যা, ভূমিধস ও রাস্তাঘাটের ওপর উপড়ে পড়া বড় বড় গাছপালা সড়ক ও রেলপথে যানবাহন ও রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।  প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর থেকে দক্ষিণের প্রধান রেলপথে রেল চলাচল স্থগিত রয়েছে।
 
ওই সাইকেল আরোহী নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘন্টা পর দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা পর্তুগালের উত্তরাঞ্চলীয় শহর আলবারজারিয়া-এ-ভেলহা থেকে তাকে উদ্ধার করে।  একটি বন্যা প্লাবিত রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি ভগা নদীতে ভেসে যান। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা কমান্ডার জোস ম্যানুয়েল মুরা বলেন,  শুক্রবার থেকে দেশব্যাপী বন্যা সংক্রান্ত ১ হাজার ৬৭০টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন মারা গেছেন।
 
শনিবার অগুয়েদা নদীর পানি উপচে উত্তরাঞ্চলীয় নগরী অগুয়েদার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। এদিকে একই দিন কোইম্ব্রার মধ্যাঞ্চলে মোন্ডেগো নদীর পানিতে ১৩ শতাব্দীর একটি বিখ্যাত আশ্রম প্লাবিত হয়েছে। রবিবার পর্তুলাগের ১০টি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে । এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates