কর ফাঁকির ঝামেলা নেইমারের পিছুই ছাড়ছে না। এবার ব্রাজিলের ফেডারেল কোর্ট সান্তোসে খেলার সময় কর ফাঁকি দেয়ার অভিযোগে নেইমারের ৪৩ মিলিয়ন ইউরো মূল্যমানের বিলাসবহুল ইয়ট, ব্যক্তিগত জেট বিমান বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ব্রাজিলের সান্তোসে খেলার সময়ে নেইমার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করেছে ব্রাজিলিয়ান কর কর্তৃপক্ষ। আর সেই পাওনা কর আদায় করতেই কোর্টের কাছে নেইমারের এই বিলাসবহুল পণ্যের দখল নেয়ার আদেশ চেয়ে আবেদন করেছিল তারা। জেট বিমান, বিলাসবহুল ইয়ট সহ আরো বিভিন্ন ধরণের সম্পদ বাজেয়াপ্ত করবে যার মূল্যমান ৪৩ মিলিয়ন ইউরো। মার্কা।


No comments:
Post a Comment