Social Icons

Sunday, February 14, 2016

ইমিডিয়েট জাতীয় নির্বাচন চাই : মির্জা ফখরুল

২০১৯ সালের আগেই গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দাবি করে এ জন্য বিরোধী দলের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপি।
 
রোববার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এ সময় ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন হবে না বলে ক্ষমতাসীনদের ঘোষণার বিষয়ে তিনি বলেন, আমরা ইমিডিয়েট জাতীয় নির্বাচন চাই।
 
তিনি বলেন, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আমরা আলাপ-আলোচনা করতে চাই। সরকারই আগ্রহ দেখাচ্ছে না। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনায় বসবে।
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট ডাকাতি হবে। এটি জেনেও বিএনপি এ নির্বাচনে অংশ নেবে। গণতন্ত্রের স্বার্থেই দলের এ সিদ্ধান্ত। দলীয় প্রতীকে এ নির্বাচন গণতন্ত্রের জন্য সহায়ক হবে না। এ ব্যাপারে দলের যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী একটি চিঠি দিয়েছেন।
 
এদিকে বিএনপির আসন্ন কাউন্সিলের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ব্যবহারের অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপির কাউন্সিল অধিবেশনের তিন হাজার কাউন্সিলরের জন্য বড় হল রুম প্রয়োজন। এ জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পেলে বিএনপির জন্য ভালো হয়। সেখানে অনুমতি পাবেন বলে তাঁরা আশা করছেন। না হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করার চিন্তা করছেন তারা।

মির্জা ফখরুল বলেন, কাউন্সিল ও জেলা সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক তৎপরতা বেড়েছে, নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব কমিটিগুলোও গঠন করা হয়েছে। তারা পুরো দমে কাজ শুরু করেছে। বিএনপির জেলা সম্মেলনগুলোতে বাধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates